Apan Desh | আপন দেশ

পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ১১ অক্টোবর ২০২৬

পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। অনলাইনে ১৩ অক্টোবর থেকে আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থী এ নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ 
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ০৮ অক্টোবর ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: জেলাভিত্তিক 

আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৩ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.police.gov.bd

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে

আরও পড়ুন<<>>রূপায়ন হাউজিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। 
বয়সসীমা: ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। 

শারীরিক যোগ্যতা: সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি । আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি। অন্যদিকে নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। উভয় ক্ষেত্রে প্রার্থীর দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়