ছবি : সংগৃহীত
কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, আটক সুমনকে থানায় নেয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন<<>>কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০
এর আগে শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের খোঁজ পাওয়া যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































