Apan Desh | আপন দেশ

ক্ষমতাসীনরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৪৪, ২৪ অক্টোবর ২০২৬

ক্ষমতাসীনরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে: এটিএম মাসুম

ছবি: আপন দেশ

যারা ক্ষমতায় আছে তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লক্ষ্মীপুর জেলার ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  
তিনি বলেন, দেশের অবস্থা ভালো না ৷ জুলাই আন্দোলনে আপনারা শ্রমিক-জনতা-ছাত্র-মেহনতি মানুষ রাজপথে এসে ১৫ বছরের জঘণ্যতম স্বৈরাচারকে বিদায় করেছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। মনে হচ্ছে, যারা ক্ষমতায় আছে তারা আবারও এ ধরনের একটি ফ্যাসিবাদের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন<<>>জামায়াতকে ভোট দিয়ে অনেকেই আফসোস করছেন: শাহে আলম

এ অবস্থায় আবারও প্রয়োজনে আমাদেরকে রাজপথে নামতে হবে। আবারও আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা উপদেষ্টা এ আর হাফিজ উল্যাহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সেক্রেটারি মাস্টার মমিনুল হক, লক্ষ্মীপুর শহর সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল আলম মিরন, সদর উপজেলা সভাপতি মাওলানা আমীর হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি ডাক্তার কাওসার আহমেদ প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়