Apan Desh | আপন দেশ

জামায়াতকে ভোট দিয়ে অনেকেই আফসোস করছেন: শাহে আলম

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ২৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৪, ২৪ অক্টোবর ২০২৬

জামায়াতকে ভোট দিয়ে অনেকেই আফসোস করছেন: শাহে আলম

ছবি: আপন দেশ

বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট নিয়েছে। জাতীয় নির্বাচনে দলটিকে ভোট দিয়ে এখন অনেকেই আফসোস করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এসময় তিনি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন। 

মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

 ভোটের পর জামায়াত মানুষের পাশে নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জামায়াত নিজেদের কর্মীদের ছাড়া একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। জাতীয় নির্বাচনে দলটিকে ভোট দিয়ে এখন অনেকেই আফসোস করছেন। জাতীয় নির্বাচনে ভুল করে যারা জামায়াতকে ভোট দিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাদের বিএনপির প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। 

আরও পড়ুন<<>>‘সমান সুযোগ না হলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না জামায়াত’

জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বলা হলেও এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেয়ার সময় তাদের পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও তাদের কোনো কথা নেই। আপনাদের সন্তান তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।

বিএনপি আমি-ডামি নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কাজ করে পাঁচ বছর পর আবারও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি। এ সময় তিনি আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার কথাও জানান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়