Apan Desh | আপন দেশ

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ৩ অক্টোবর ২০২৫

সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ কঠিন করে জিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বিরতি ছাড়াই শুক্রবার (০৩ অক্টোর) আবার মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে।

আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে সিরিজ বাঁচাতে হলে রশিদ খানের দলের জয়ের বিকল্প নেই।

প্রথম টি-টোয়েন্টিতে দুই ওপেনার দারুন পারফর্ম করেছেন। দুজনেই অর্ধশত করেন। পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। ফলে অবাক করা কিছু না ঘটলে দ্বিতীয় ম্যাচেও দেখা যাবে। আর তেমনটা হলে ওয়ান ডাউনে খেলবেন সাইফ হাসান। এশিয়া কাপে বাংলাদেশের এ সেরা রানসংগ্রাহক অবশ্য প্রথম ম্যাচে রান পাননি।

আরওপড়ুন<<>>দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তাওহীদ হৃদয়, জানা গেল কারণ

তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে মিডল অর্ডারে। কারণ সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারছেন না শামীম পাটোয়ারী। তাওহীদ হৃদয় দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। যদিও হৃদয়ের এখনও জ্বর। এছাড়া পরিবর্তনের সম্ভাবনা আছে পেস বোলিং বিভাগে। টানা খেলার ওভারলোড কমাতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামও দেয়া হতে পারে। তাসকিনকে এভাবে বিশ্রাম দেয়া হয়েছিল এশিয়া কাপে।

টানা খেলে চলেছেন মুস্তাফিজ। ফলে তাদের বদলে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একাদশে ফিরতে পারেন। আবার একজন বিশ্রাম পেলে ডাক পাবেন শরিফুল। এছাড়া গত ম্যাচে ফিনিশিং দেয়া নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনসহ বাকিদের আজও খেলানোর সম্ভাবনা বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়