Apan Desh | আপন দেশ

দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তাওহীদ হৃদয়, জানা গেল কারণ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ৩ অক্টোবর ২০২৫

দ্বিতীয় ম্যাচেও অনিশ্চিত তাওহীদ হৃদয়, জানা গেল কারণ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার খেলা অনিশ্চিত!। বর্তমানে জ্বরে ভুগছেন হৃদয়। এরই মাঝে আজ (শুক্রবার) বিরতি ছাড়াই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে শুক্রবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। এর আগে জ্বরের কারণে প্রথম ম্যাচেও তাওহীদ হৃদয় ছিলেন না বলে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র।

ওই কর্মকর্তা বলছেন, হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা বৃহস্পতিবারের (০২ অক্টোবর) চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ (বিসিবির প্রধান মেডিক্যাল অফিসার)।

আরওপড়ুন<<>>মারুফার বোলিংয়ে মুগ্ধ লাসিথ মালিঙ্গা

একই কথা জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী, দলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, জানতে পেরেছি হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদিও তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।

এর আগে বৃহস্পতিবার (০২ অক্টোবর) প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে জাকের আলি অনিকের দল। ১৫২ রানের লক্ষ্যে ৮ বল হাত রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ টাইগাররা ফের আফগানদের মোকাবিলা করবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement