Apan Desh | আপন দেশ

পরীমনিকে জড়িয়ে ধরে বিতর্কে ওমর সানী

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৩, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:২৬, ২৫ অক্টোবর ২০২৬

পরীমনিকে জড়িয়ে ধরে বিতর্কে ওমর সানী

ফেসবুক থেকে নেয়া

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জন্মদিন ছিল শনিবার (২৪ অক্টোবর)। এ চিত্রনায়িকাকে শুভেচ্ছা জানান নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। এ সময় তাকে স্নেহের পরশে বুকে জড়িয়ে ধরেন চিত্রনায়ক। আর তাতেই সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

প্রতি বছরের মতো এবারও ঘরোয়া ও জমকালো আয়োজনে জন্মদিন উদ্‌যাপন করেন পরীমনি। দেশের বিনোদন জগতের অনেক তারকা এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাকে শুভকামনা জানান। এ তালিকায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সানী।

অনুষ্ঠানে প্রবেশের পর পরীমণিকে জন্মদিনের শুভেচ্ছা জানান ওমর সানী। এক আবেগঘন মুহূর্তে তিনি পরীমণিকে বুকে জড়িয়ে ধরেন এবং মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। পরীমণিও তার জ্যেষ্ঠ সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ মুহূর্তটির ভিডিও ক্লিপ ফেসবুকে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সমালোচকদের একাংশ দৃশ্যটি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তাদের মতে, পর্দার বাইরের এ ধরনের ঘনিষ্ঠতা সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এড়ানো যেত।

আরও পড়ুন<<>>পরীমনির জন্মদিনে বিমানে এলো শিউলি ফুল

অন্যদিকে চলচ্চিত্রভক্ত ও সাধারণ দর্শকদের একটি বড় অংশ ওমর সানীর এ আচরণকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, ওমর সানী ইন্ডাস্ট্রির অভিভাবকতুল্য একজন অভিনেতা এবং তিনি পরীমণিকে ছোট বোনের মতো স্নেহ করেন। এ স্নেহ ও আশীর্বাদকে বিতর্কিত করার কোনো অর্থ হয় না।

এদিকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ বিতর্ককে অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন। তাদের মতে, বিনোদন জগতের সহকর্মীরা একে অপরের পরিবারের মতো। জন্মদিনের মতো আনন্দঘন অনুষ্ঠানে কোনো সিনিয়র অভিনেতা জুনিয়রকে স্নেহ বা আশীর্বাদ করলে তাকে ভিন্ন চোখে দেখা সংকীর্ণ মানসিকতার পরিচায়ক।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়