Apan Desh | আপন দেশ

শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৫৬, ২৫ অক্টোবর ২০২৬

শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

ছবি: আপন দেশ

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার মাদরাসা শিক্ষক মো. মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদরাসা শিক্ষকের জামিন চেয়ে রোববার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেছেন।

এর আগে ১৯ অক্টোবর টঙ্গীর মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে চাইছিল না। 

আরও পড়ুন <> রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান, যা জানা গেল

পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।

এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়