Apan Desh | আপন দেশ

বাংলাদেশের হয়ে খেলতে পারবে কিউবা মিচেল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৬, ৪ জুন ২০২৫

বাংলাদেশের হয়ে খেলতে পারবে কিউবা মিচেল

কিউবা মিচেল

ফিফার অনুমোদন পেলেন কিউবা মিচেল। ফলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকলো না ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলারের।

মঙ্গলবার (০৩ জুন) দিবাগত রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে কিউবা মিচেলের ছাড়পত্র আসে। বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র।

এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের (১০ জুন) ঠিক আগে এ সুখবর পেল বাংলাদেশ। যদিও ১০ জুনের ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ প্লেয়ার রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হবে না ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলারের।

আরওপড়ুন<<>>কানাডা প্রবাসী সামিতও ঢাকায়

এদিকে, সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন শুধু জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা এ তরুণ ফুটবলারের। তবে কিউবাকে দলের নেয়ার সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার ওপর।

অবশ্য ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলারকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে চায়নি বাফুফে। তাকে ছাড়াই ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। সেজন্য লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষা অক্টোবর পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে মিচেলের।

এর আগে, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পান কিউবা মিচেল। গত ২৭ মে বার্মিংহামে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র পাওয়ার পর মিললো ফিফার অনুমোদন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের