Apan Desh | আপন দেশ

‘অধ্যায় শেষ’, কিসের ইঙ্গিত দিলেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২৭ মে ২০২৫

‘অধ্যায় শেষ’, কিসের ইঙ্গিত দিলেন রোনালদো?

তিনে বছর আগে ইউরোপের পাট চুকিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নতুন ঠিকানা খুঁজে নিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। খেলছেন দেশটির আল নাসর ক্লাবের হয়ে। সৌদি পেশাদার লিগ মৌসুম শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে রোনালদো সামাজিক যোগাযাগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘একটি অধ্যায় শেষ।’ আর সেটিই তীব্র কৌতূহলের জন্ম দিয়েছে।

সোমবার (২৬ মে) সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে ম্যাচ ছিল আল-নাসরের। ম্যাচে ৩-২ গোলে হেরে প্রো লিগে তৃতীয় স্থান নিয়ে মৌসুম শেষ করেছে রোনালদোর ক্লাব। এ ম্যাচের পরপরই সামাজিকমাধ্যমে আল নাসর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রোনালদো।

ক্লাবের হয়ে ৯৯তম গোল করেছেন এ পর্তুগিজ তারকা। আর এর সঙ্গে অবশ্য একটা মাইল ফলক ছুঁয়েছেন  তিনি। ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ান রোনালদো।

৪০ বছর বয়সী এ পর্তুগিজ সুপারস্টার ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে যোগ দিয়েছিলেন। এবারের গ্রীষ্মে ক্লাবটির সঙ্গে তার চুক্তি শেষ হবে।

আরওপড়ুন<<>>‌‘সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা’

বাংলাদেশ সময় রাত আড়াইটার কিছু পর রোনালদোর সামাজিকমাধ্যম হ্যান্ডলে এ পোস্ট করা হয়। তার ভেরিফায়েড ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখা হয়– একটি অধ্যায়ের শেষ! গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞ।

সম্প্রতি ইউটিউবার আইশোস্পিডকে দেয়া এক সাক্ষাৎকারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, রোনালদো ক্লাব বিশ্বকাপে কোনো একটি দলের হয়ে খেলতে পারেন। আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।

এরপর থেকেই আলোচনা, এবার কোন ক্লাবে যাচ্ছেন এ পর্তুগিজ সুপারস্টার। যদিও সে ব্যাপারে এখনও কিছু খোলাসা করেননি রোনালদো।

উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি ক্লাবের জন্য এ বছর ১-১০ জুন বিশেষ একটি ট্রান্সফার উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সৌদি থেকে এ টুর্নামেন্টে রোনালদোর আল নাসর জায়গা করে নিতে পারেনি। শুধু আল হিলাল জায়গা করে নিতে পেরেছে টুর্ণামেন্টে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ