Apan Desh | আপন দেশ

 আর্জেন্টিনা মাঠে নামছে অগ্নিপরীক্ষার ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ২৭ জুলাই ২০২৪

আপডেট: ১১:৪৯, ২৭ জুলাই ২০২৪

 আর্জেন্টিনা মাঠে নামছে অগ্নিপরীক্ষার ম্যাচে

ছবি: সংগৃহীত

অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপাজয়ী আর্জেন্টিনা। টিকে থাকার লড়াইয়ে লিও স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় ইরাকের মুখোমুখি হবে তারা।

শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে এ ম্যাচে জিততেই হবে মাসচেরানোর শিষ্যদের। ড্র করলেও অবশ্য সম্ভাবনা থাকবে।

তবে সেক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ মেলাতে হতে পারে ওতামেন্দি-আলভারেজদের। তাই এ ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার। 

নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইরাক। ইমান হুসেন ও আলী জসিমদের হারানো যে সহজ হবে না তা ইতোমধ্যেই টের পেয়েছেন আর্জেন্টাইন কোচ মাসচেরানো।

অলিম্পিকে প্রথমবার দেখা হচ্ছে আজেন্টিনা ও ইরাকের। তাই জয় নিয়েই ফিরতে চায় আলবিসেলেস্তরা। সে লক্ষ্যে ম্যাচের আগে অনুশীলনে পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন আর্জেন্টিনার কোচ। 

২০০৪ সালের অ্যাথেন্স ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। এর পর টানা তিন আসরে ব্যর্থ আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকে ব্যর্থতা ঘোচাতে চাইবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

জেরেনিমো রুলি; গার্সিয়া, ডি সিজার, ওতামেন্দি, সোলার, সিমিওন, মেদিনা, হেজে, আলমাদা, বেল্ট্রান ও আলভারেজ।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের