Apan Desh | আপন দেশ

কৃষি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৮, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ২০:৫৫, ২০ আগস্ট ২০২৬

কৃষি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা

ফাইল ছবি

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করার দায়ে তাছের উদ্দিন নামের একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ব্যক্তি সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলে খেজুরতলা এলাকার বাসিন্দা। রোববার (১৯ জুলাই) এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চলনবিল অঞ্চলের খেজুরতলা এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ ঘটনায় তাছের উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের বিচারক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ দন্ড প্রদান করা হয়েছে। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়