Apan Desh | আপন দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১৭:৪৮, ১৯ জুলাই ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান

ছবি: আপন দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুদক।

রোববার (১৯ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের সহায়তায় ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরের মালামাল জব্দ করেছে সংস্থাটি।

দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও, অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের।

গুলশান-২-এর ৬৬ নম্বর রোডের এ আলিশান বাড়িটির সন্ধান মেলে গত ডিসেম্বরে। যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে।

আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর, এর তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা।

দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও, অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের।

আরও পড়ুন <<>> দুদক চেয়ারম্যান কে হচ্ছেন, আগ্রহী ৩২৭

দুদক উপ-পরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এ সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

তিনি জানান, সাবেক এ ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে ২৮টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ হাতে পেয়েছে দুদক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch