Apan Desh | আপন দেশ

মানবপাচার প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৮, ১৯ জুলাই ২০২৬

মানবপাচার প্রতিরোধে গাইবান্ধায় মতবিনিময়

ছবি: আপন দেশ

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের টেকসই পুনর্বাসনে গণমাধ্যমের ভূমিকা জোরদারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। 

শনিবার (১৯ জুলাই) জিইউকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জিইউকের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রাইম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. মামুনুর রশিদ, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাহুল ইসলাম রুবেলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জার্মান সরকারের বিএমজেড-এর অর্থায়নে এবং এডব্লিউও ইন্টান্যাশনালের সহযোগিতায় বাস্তবায়িত প্রাইম প্রকল্প বর্তমানে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার আটটি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় দুই হাজার ৮৪০ পরিবারের ১১ হাজার ৮৭৪ জন প্রত্যক্ষ এবং এক লাখ ৭২ হাজার ৮৭৩ জন পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন। 

আরও পড়ুন<<>>হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কাউন্টার ট্রাফিকিং কমিটি ও মাইগ্রেশন ইনফরমেশন ডেস্ক পরিচালনার পাশাপাশি জীবিকাভিত্তিক সহায়তা, কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পরে সাংবাদিকরা প্রকল্প এলাকার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা বলেন, গণমাধ্যমের সক্রিয় সহযোগিতায় নিরাপদ অভিবাসনের বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছাবে। মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড