Apan Desh | আপন দেশ

হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৭, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ১৭:১৮, ১৯ জুলাই ২০২৬

হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের রাজারহাটের ডাংঘাট বটতলী এলাকায় ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয়রা।

রোববার (১৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে নিহত জেন্নাতের পরিবারসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জাহেদুল ইসলাম জেন্নাতের বাবা আব্দুস সাত্তার, বড় ভাই জয়নাল আবেদীন, ছেলে শাকিবুলসহ অন্যান্য স্বজন ও প্রতিবেশীরা।

জেন্নাত হত্যাকাণ্ডের জড়িত সকল আসামিদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা। 

আরও পড়ুন<<>>বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

উল্লেখ্য, রাস্তা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বটতলী বাজারের ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতের সঙ্গে প্রতিবেশি লিয়াকত সরকার লিমনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষে সংঘর্ষ শুরু হলে জেন্নাতকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। 

এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে রাজারহাট থানায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর পুলিশ ১৩ জনকে গ্রেফতার করলেও মুল আসামিসহ বাকিদের গ্রেফতার করতে পারেনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড