Apan Desh | আপন দেশ

দেশে আজকে স্বর্ণের বাজারদর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৫, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ০৮:৩৬, ১৩ জুলাই ২০২৬

দেশে আজকে স্বর্ণের বাজারদর

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আবারও অস্থির বিশ্ব বাণিজ্য। যার প্রভাব স্বর্ণের বৈশ্বিক বাজারেও বিদ্যমান। তবে দেশে গত দুই দিন ধরে মূল্যবান এ ধাতুর দাম স্থিতিশীল রয়েছে। ফলে সোমবারও (১৩ জুলাই) দেশে আগের দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু।

সর্বশেষ শুক্রবার (১০ জুলাই) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা । ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা ও  সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।

আরও পড়ুন<<>>ডলারের দাম বাড়ছে

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অন্যান্য ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়