Apan Desh | আপন দেশ

ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৪, ১৯ জুলাই ২০২৬

ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো

ছবি : সংগৃহীত

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 

রোববার (১৯ জুলাই) সকালে তিনি ঢাকায় পৌঁছান। 

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এতে বলা হয়, এ সফরে তিনি আজ শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

সফরে বাংলাদেশে শ্রমমান উন্নয়ন, কর্মপরিবেশের উন্নতি, শ্রমিক অধিকার, সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিশেষ করে তৈরি পোশাক খাত, অনানুষ্ঠানিক শ্রমবাজার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন : ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান আরব লীগের

গিলবার্ট এফ. হোংবো পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক। তিনি ২০২২ সালের অক্টোবরে আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইএলওর শতবর্ষের ইতিহাসে তিনি প্রথম আফ্রিকান মহাপরিচালক।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়