Apan Desh | আপন দেশ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১২ জুলাই ২০২৬

সেমিফাইনালে কে কার মুখোমুখি, কার খেলা কখন?

ছবি : সংগৃহীত

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ। ইতোমধ্যে ৪ দল সেমিফাইনাল নিশ্চিত করেছে।

শেষ আটের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। ফলে এবারের বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল, যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। ডালাসের মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলের লক্ষ্য থাকবে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

আরও পড়ুন : মাঠে রেফারির সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, যা জানা গেল

সবশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ইংল্যান্ড আট বছর পর আবারও শেষ চারের মঞ্চে ফিরেছে; তাদের সর্বশেষ সেমিফাইনাল ছিল ২০১৮ বিশ্বকাপে। 

অন্যদিকে, ২০১০ সালের পর এ প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে যাচ্ছে স্পেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়