Apan Desh | আপন দেশ

টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ জুলাই ২০২৬

টানা দুইবার সেরা ইউএনও গলাচিপার ইজাজুল হক

ছবি: আপন দেশ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরে টানা দুই বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। মে মাসের মতো জুনেও তার এ কার্যক্রমে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।

বরিশাল বিভাগের ছয় জেলার ৪২ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা। এ কার্যক্রম শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর পরিচালনা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। 

আরও পড়ুন<<>>ঢাকায় যাতায়াতে লেগুনাই একমাত্র বাহন, ভোগান্তিতে কালীগঞ্জের মানুষ

জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৫১৯টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। অর্জিত হয়েছে ২৬৯টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ১২১ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৩২ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড়ে কাজ হয়েছে ১৭৭ শতাংশ। যা বরিশাল বিভাগের মধ্যে শীর্ষ স্থানে।

এদিকে গলাচিপার গাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বিশ্বাসও ইউনিয়ন পর্যায়ে সেরা স্বীকৃতি পেয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ পরীক্ষা না দিয়ে চাকরি, মন্ত্রণালয়ে এসে আটক ৪ দেশের ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ছিনতাইয়ের সময় কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো ইরানকে উত্তেজনা কমানোর আহবান আরব লীগের ওমানে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান গোল উৎসবের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড