Apan Desh | আপন দেশ

ঢাকার বৃষ্টি কখন থামবে, জানাল আবহাওয়া অফিস

প্রকাশিত: ১২:০৭, ১২ জুলাই ২০২৬

ঢাকার বৃষ্টি কখন থামবে, জানাল আবহাওয়া অফিস

ছবি : আপন দেশ

রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন : ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির আভাস

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়