ফাইল ছবি।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।
এবারের রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া চলছে। জ্যোতির্বিদদের হিসেবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দেশভেদে চাঁদ দেখার ভিন্নতার কারণে রোজা শুরুর তারিখে পার্থক্য হচ্ছে।
অস্ট্রেলিয়াও জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা ও ইসলামি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরব আমিরাতে শাবানের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে আনুষ্ঠানিক পর্যবেক্ষণের পর। ফলে দেশটিতে রোজা শুরুর তারিখ নিশ্চিত করতে ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষায় রয়েছেন। সূত্র : গালফ নিউজ
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































