Apan Desh | আপন দেশ

সারাদেশে শোকরানা দোয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৭:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৭:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে শোকরানা দোয়ার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হয়েছে। সে জন্য দেশব্যাপী শোকরানা দোয়া আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। এরূপ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে দেশব্যাপী সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্ব স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ প্রেক্ষিতে শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধামতো সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন <<>> ভোট নিয়ে মিজানুর রহমান আজহারীর আহবান

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এ নির্দেশ দেয়া হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়