Apan Desh | আপন দেশ

নির্বাচনের দিন বাস চলাচল নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের দিন বাস চলাচল নিয়ে যা জানা গেল

ছবি : আপন দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন (১২ ফেব্রুয়ারি) সারা দেশে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা নেই। তবে, কর্মীদের ছুটির কারণে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ।

তিনি জানান, ‘১২ ফেব্রুয়ারি বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন। সেজন্য অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। ভোট শেষ হওয়ার পরে রাতে সার্ভিস পুনরায় চালু হতে পারে।’

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী, ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত অর্থাৎ মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন : শেষ গণমিছিলে ‘ফ্লাইং কিস’ দিলেন রুমিন ফারহানা

তবে, জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু শিথিলতা রাখা হয়েছে। দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন বা স্থানীয় পর্যায়ে চলাচলের জন্য প্রয়োজনীয় যান চলাচলেও এই বিধিনিষেধ শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়