Apan Desh | আপন দেশ

আনন্দ মিছিল করতে বিএনপির মানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০২:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০২:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আনন্দ মিছিল করতে বিএনপির মানা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দেশজুড়ে বইছে আনন্দ আর স্বস্তির বাতাস। তবে বিজয়ে আনন্দ মিছিল করা থেকে নেতাকর্মীদের বিরত রাখছে দলটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মসজিদে মসজিদে দোয়া-মোনাজাত করবে। দেশবাসীর জন্য শুভ কামনা করা হবে। 
রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়