Apan Desh | আপন দেশ

ভোটে হেরে ইসিতে মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৩:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোটে হেরে ইসিতে মাওলানা মামুনুল হক

ছবি: আপন দেশ

ভোট কারচুপির অভিযোগ জানাতে মধ্যরাতে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনে উপস্থিত হন তিনি।

অভিযোগ করেন, তার আসনের কিছু কেন্দ্রে জাল ভোট হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে। তিনি ইতিবাচক রাজনীতির ধারা শুরু করতে চান আর এ ধরনের ভোটবিধি লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ আশা করছেন।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলী জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কিছুক্ষণ অবস্থান করার পর ইসি থেকে চলে গেছেন।

আরও পড়ুন <<>> ঢাকা-১৫ আসনে জামায়াত আমীরের জয়
 
এর আগে রাত সোয়া ২টার দিকে ইসি ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র‌্যাব সদস্যরা প্রধান ফটকের আশেপাশে ব্যারিকেড ও পর্যবেক্ষণ তৎপরতা চালান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়