Apan Desh | আপন দেশ

জামাতের মেজর আখতারের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ১০ নভেম্বর ২০২৬

জামাতের মেজর আখতারের ব্যাংক হিসাব জব্দ

আখতারুজ্জামান রঞ্জন। ফাইল ছবি

সাবেক এমপি জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে জব্দ তালিকায় তার পরিবারের সদস্যদের প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক লাইভে এসে আখতারুজ্জামান এসব অভিযোগ করেন।

ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান বলেন, ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তার ব্যাংকে যাওয়া হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে জানতে পারেন, হিসাব থেকে টাকা তোলা যাচ্ছে না।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তার হাতে একটি চিঠি ধরিয়ে দেন।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তার, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আরও পড়ুন <<>> সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায় নেবে না: জামায়াত

ব্যাংক হিসাব জব্দের ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান বলেন, আমি এখন খাব কী? চলব কী করে? সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে। আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে? আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?

সাবেক এ এমপি বলেন, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান আখতারুজ্জামান।

আপন দেশ/কেএম/এসএস

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়