বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী আহমেদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরপরই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলের সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ি দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে।
এর আগে রিজভী আহমেদকে দলের স্থায়ী কমিটির সদ্যপদ দেয়া হয়।
০৬:৩২ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার