Apan Desh | আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালালে নিজের লাগেজ লাইভ দেখতে পারবেন যাত্রীরা

শাহজালালে নিজের লাগেজ লাইভ দেখতে পারবেন যাত্রীরা

উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপ সরাসরি দেখতে পারবেন যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ জন্য বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ। তিনি জানান, লাগেজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ কোথায় আছে এবং কোনো সমস্যা হয়েছে কিনা, তা সরাসরি দেখতে পারবেন।

০৭:৫২ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার

উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমানটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। সেখানে নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় বিমানবন্দরের রানওয়ে। তবে উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

০৪:৩৬ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

বিমানবন্দরে যাত্রীর কাছে মিললো স্বর্ণের ৩ ডিম

বিমানবন্দরে যাত্রীর কাছে মিললো স্বর্ণের ৩ ডিম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্টের মতো স্বর্ণ  জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। এর ওজন এক কেজি ২৯০ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম।

০৬:০৭ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

বিমানবন্দরে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭

বিমানবন্দরে ৬৭ ভরি স্বর্ণসহ আটক ৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৭৮১ দশমিক ৩ গ্রাম (প্রায় ৬৭ ভরি) স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এর সঙ্গে জাড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (০৩ অক্টোবর) বিমানবন্দর এলাকায় এসব অভিযান চালানো হয়। এয়ারপোর্ট এপিবিএন জানায়, বিমানবন্দরের গোলচত্বরের উত্তর পাশে গোপন অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ চক্র পালানোর চেষ্টা করে। এ সময় এপিবিএনের সদস্যরা পাঁচজনকে আটক করেন। পরে তাদের এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ৪৮৪ দশমিক ২ গ্রাম স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, আটটি মোবাইল ফোন ও তিন কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

০৭:৫৭ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করছেন। এসময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরিং টোবগেকে বহনকারী বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক

০৪:৪১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরে বাড়ছে নিরাপত্তা, বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে ভিআইপি, সিআইপিসহ সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এছাড়াও বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোনের উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করা হচ্ছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এ তথ্য জানানো হয়। সভায় কমিটির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সহসভাপতি প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

০৬:১৯ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণ জব্দ

শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণসহ এক তরুণীকে আটক করা হয়েছে। আটক যাত্রী তামান্না মাইমুনার (২১) বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনালে নজরদারি বাড়িয়েছিল গোয়েন্দা সংস্থা। পরে ওই তরুণী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে আসলে তাকে শনাক্ত করা হয়। ওই তরুণীকে আটক করে তল্লাশি চালালে তার শরীরে বিশেষ কায়দায় লুকানো ১ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। 

০৬:১৮ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ

১৪ উড়োজাহাজ ক্রয়ে চুক্তি সই করল বিমান বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিক ক্রয়চুক্তি সই করা হয়েছে। অনুষ্ঠানে বিমানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি বলেন, ১৪টি উড়োজাহাজ কেনার এ চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিকে আরও শক্তিশালী করেছে এবং বিমানকে এমন একটি স্বল্পসংখ্যক এয়ারলাইনসে পরিণত করেছে। 

১০:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement