Apan Desh | আপন দেশ

এনসিপির শীর্ষ পদে বড় পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৬, ১৩ অক্টোবর ২০২৬

এনসিপির শীর্ষ পদে বড় পরিবর্তন আসছে

ফাইল ছবি

পুনর্গঠন হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটি। এ কমিটিতে শীর্ষ কয়েকটি পদে পরিবর্তন এবং দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এনসিপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দলের আহবায়ক ও সদস্যসচিব পদ বহাল থাকলেও মুখপাত্র, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়ক, এ পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় চারটি পদ বিলুপ্তির সিদ্ধান্ত হয়। পুনর্গঠনের পর কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ১৫১।

বর্তমানে কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এছাড়া দলের মুখপাত্রের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ এবং মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। আর সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেতে পারেন সারজিস আলম ও আসিফ মাহমুদ।

রোববার (০৮ অক্টোবর) সভায় কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুনর্গঠিত কমিটি ঘোষণা করার সিদ্ধান্তও নেয়া হয়েছিল।

আরও পড়ুন <<>> গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ওই সভায় এনসিপির এমপি হাসনাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন।

এছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।

এর আগে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহবায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে প্রায় দুই শতাধিক নেতাকর্মী স্থান পান।

আত্মপ্রকাশের দুই বছর পূর্তিতে প্রথম কাউন্সিলের মাধ্যমে দলটির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হতে যাচ্ছে। কাউন্সিল ঘিরে নেতৃত্বের পরিবর্তন ও দায়িত্ব পুনর্বণ্টন দলটির সাংগঠনিক কাঠামোয় নতুন রূপ আনতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch