Apan Desh | আপন দেশ

বিএনপিকে রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে: মামুনুল হক

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৩, ১৩ অক্টোবর ২০২৬

বিএনপিকে রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে: মামুনুল হক

ছবি: আপন দেশ

বিএনপিকে ভূতে ধরেছে যে ভূত শেখ হাসিনা কে ধরেছিল। বিএনপি রাষ্ট্রপতিকে পুতুল বানিয়ে রেখেছে। নির্বাচন কমিশকে নিরপেক্ষ থাকতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, কুরআন বিরোধী হেবা আইন বাতিল, গ্যাস ও পানি নিরাপদ নিরবচ্ছিন্ন সরবরাহ, দেশব্যাপি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এ সমাবেশ করা হয়।

মামুনুল হক বলেন, দলীয় ব্যক্তিকে সচিব পদে রেখেছে তারা। দেশে তেল নেই, গ্যাস নেই ও বিদ্যুতের সংকটের কারণে শত শত পোশাক কারখানা বন্ধ। উৎপাদন ব্যহত হওয়ার কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। অনেকের উৎপাদন ৩ ভাগের এক ভাগ হচ্ছে। উৎপাদন কম ও ব্যয় বেশী হওয়ার কারণে ভারতের সঙ্গে আন্তজার্তিক বাজারে টিকতে পারছে না দেশের পোশাক কারখানা। 

আরও পড়ুন<<>>মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

তিনি আরও বলেন,জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আরও একটি গণঅভ্যুথান তৈরি হবে। দেশে যে হারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, যথাযথ ব্যবস্থা গ্রহন করা না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। বিএনপি ক্ষমতা আসার পর জুলাই সনদ বাস্তবায়নে কোন কার্যকর ব্যবস্থা নেয়নি। ৭০ শতাংশ মানুষকে অবজ্ঞা করেছে অসম্মান করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বিচার বিভাগসহ সকল গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার করেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের এ ধরনের আন্দোলন চলবে বলে জানান তিনি।

খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, গাজীপুর জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch