Apan Desh | আপন দেশ

বাংলাদেশের স্বপ্নভঙ্গ করে ‘ড্র’ ছিনিয়ে নিলো আফগানরা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৬, ১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশের স্বপ্নভঙ্গ করে ‘ড্র’ ছিনিয়ে নিলো আফগানরা

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত দারুণ প্রতিরোধে বাংলাদেশের স্বপ্নভঙ্গ করেছে আফগানরা। চতুর্থ ইনিংসে ১৪০ ওভার ব্যাট করলেন টেস্টে নবাগত দলটির ব্যাটাররা। যার ফলে উপহার পেলেন জয় সমান ড্র।

এদিকে একাধিক ক্যাচ ও রানআউট মিসের খেসারত দিতে হয়েছে টাইগারদের।

চতুর্থ ইনিংসে আফগানিস্তানের খেলা সর্বোচ্চ ওভারের ইনিংস এটি। আর সব মিলিয়ে নিজেদের পঞ্চম সর্বোচ্চ রানের রেকর্ড, তৃতীয় সর্বোচ্চ ওভার খেলার রেকর্ড। বাংলাদেশের বিপক্ষেও চতুর্থ ইনিংসে এত বেশি ওভার খেলেনি কেউ। 

মাত্র ১৩ টেস্টের মামুলি অভিজ্ঞতা নিয়েও যে নৈপূণ্য দেখালো তা অবশ্যই প্রশংসার যোগ্য। শুধু আফগানিস্তানই নয়, ক্রিকেট বুঝে এমন পার পাঠকও ভূঁয়সী প্রশংসায় ব্যস্ত আফগান ক্রিকেট দলের।

যুদ্ধ বিধ্বস্ত দেশটির তারকারা মাথা ঠান্ডা রেখে পঞ্চম দিনে যেভাবে ধৈর্য আর সাহসিকতার সঙ্গে লড়াই করেছে- তা সত্যিই অসাধারণ।

আবুধাবি টেস্টে আফগানদের নান্দনিক পারফরম্যান্স, বাংলাদেশতো বটেই! ক্রিকেট পরাশক্তি দলগুলোর জন্যও একটা বড় ম্যাসেজ। আফগানরা বিশ্বকে বার্তা দিয়ে রাখলো- আমরা প্রস্তুত- তোমাদের সঙ্গে লড়াইয়ে। 

আফগানিস্তানের বিপক্ষে জয় না পাওয়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তে হতাশ। কিন্তু এটাও মনে রাখতে হবে; ক্রিকেট শুধু জয় পরাজয়ের খেলা নয়। এটা সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখার অন্যতম মঞ্চ। আফগানরা হারেনি বলেই জেতেনি বাংলাদেশ।

আরও পড়ুন <<>> সোবহানা-জ্যোতির র‍্যাঙ্কিংয়ে বড় লাফ

আবুধাবিতে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান করেছিল। আফগানিস্তান করেছিল ২৪০ রান। বাংলাদেশের লিড ছিল ১০৬ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে ৩৬৬ রান পার করে ইনিংস ঘোষণা করে।

জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান। এ রান তাড়া করে জয় পাওয়া আর বিশ্ব রেকর্ড গড়া সমান কথা। অবশ্য জিততে পারলে আফগানরা বিশ্ব রেকর্ডই গড়তো। জিততে না পারায় সে রেকর্ড আর হয়নি।

রেকর্ড না হলেও চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার সাদেকুল্লাহ অটলের (১১১) সেঞ্চুরি, রহমত শাহের (৫১) ফিফটি ও কায়েস আহমেদের (৪৯*) দায়িত্বশীল ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কা এড়িয়ে দাপটের সঙ্গেই ড্র করে আল্লাহর সন্তুষ্টি প্রকাশে সিজদা দেয় আফগান ক্রিকেটাররা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch