ছবি : আপন দেশ
রাজনীতি স্বচ্ছ-প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। এমনটিই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (০৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় ১১ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করার কথা জানিয়ে জামায়াত আমীর বলেন, জোটের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শফিকুর রহমান বলেন, ইতোমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন।
আরও পড়ুন : ‘ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী এক হলে, অনেক সমস্যার সমাধান সম্ভব’
এর আগে জোটের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে নেতারা জানান, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া প্রয়োজন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































