Apan Desh | আপন দেশ

‘ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী এক হলে, অনেক সমস্যার সমাধান সম্ভব’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৮, ৯ আগস্ট ২০২৬

‘ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী এক হলে, অনেক সমস্যার সমাধান সম্ভব’

ছবি : আপন দেশ

ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী এক হলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এমনটিই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

তিনি বলেছেন, তারেক রহমান ‘জনবান্ধব নেতা’। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। ২ দেশের প্রধান একসঙ্গে হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (০৯ জুলাই) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় ভারত বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক খুবই ভালো। এ সম্পর্ক সরকারি পর্যায়েও বজায় রাখার প্রত্যাশা করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষের ভিসা প্রাপ্তিতে খরচ কমানো, ভিসা সেন্টার ও ভিসা প্রদানের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন : অবশেষে ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

এদিকে, সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ করা কথা রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়