Apan Desh | আপন দেশ

মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৭, ৩১ জুলাই ২০২৬

মানবিক সমাজব্যবস্থা গড়লে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ সম্ভব: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান। ছবি: আপন দেশ

সবাই মিলে মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলেই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণ করা যাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উদ্যোগে ‘রক্তদাতা সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারে সহযোগিতা ও আশ্বাস দেয়া জরুরি। তারা অবহিত নন যে, এটি একটি প্রতিরোধযোগ্য ব্যাধি এবং এর চিকিৎসা সম্পর্কেও তারা অবহিত নন। সঠিক চিকিৎসার মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারে।

অনুষ্ঠানে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, সচেতনতা বৃদ্ধিই থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদক্ষেপ। মানুষ যেভাবে এ রোগীদের পাশে দাঁড়াচ্ছে, তা আশা জাগায়।

একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলো। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের চেহারা পাল্টে দেবেন।

আরও পড়ুন <<>> রাজনৈতিক মত প্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত: রিজভী

এছাড়া চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জনগণের দায়িত্ব ফিফটি-ফিফটি বলেও মন্তব্য করেন তিনি।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. এম এ মতিন, ডা. জাহিদুল ইসলাম, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. হারুন আল রশীদ, মো. রিয়াজুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে রক্তদাতাদের সম্মাননা জানানো হয় এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়