ছবি : আপন দেশ
রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এ সমাবেশ হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানবর্ষ ঘিরে কর্মসূচিও ঘোষণা করবে জোট। একই দাবিতে ৪ জুলাই জেলা শহরে সমাবেশের ডাক দিয়েছে তারা।
মঙ্গলবার (২২ জুন) সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির মধ্যে সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে। জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি সন্দিহান। এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয় তবে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এ নেতা।
আরও পড়ুন : বাংলাদেশ-মালয়েশিয়া ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কর
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বলে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































