ছবি: আপন দেশ
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০), বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)। তাদের বোদা সদর হাসতালে ভর্তি করা হয়।
নিহত শহিদুল ইসলামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া গ্রামে। তিনি খোলাপাড়া গ্র্রামের সামসউদ্দীনের পুত্র এবং বোদা উপজেলার মিলগেট অটোবাইক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের নাজিরপাড়া নামক স্থানে সোনার বাংলা পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন।
আরও পড়ুন<<>>চলন্ত ট্রেনে ধর্ষণ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। নাজিরপাড়া সোনার বাংলা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পঞ্চগড়গামী একটি তেলবাহীট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বোদা-পঞ্চগড় মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
বোদা থানার ওসি মো. সোহেল রানা জানান, সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তেলবাহী ট্রাক জব্দ করেছে বোদা হাইওয়ে পুলিশ। সড়ক অবরোধ পরিস্থিতিতি নিয়ন্ত্রন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































