Apan Desh | আপন দেশ

বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪১, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫১, ১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে কোরআনের আইন কায়েম হবে: জামায়াত আমীর

ফাইল ছবি

এ দেশে কোরআনের আইন কায়েম হবে। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে।

তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তার সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তারা ধর্মের ভিত্তিতে বিভাজন করে সমাজকে ‘অশান্তির দিকে’ ঠেলে দেবেন না। এটি ইসলামের শিক্ষা এবং এটা বাস্তবে করে আমরা প্রমাণ করব- বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীর বলেন, তারা কওমিকে আলাদা করে দেখেন না। তিনি তাদের জন্য অন্তর থেকে দোয়া করেন। তার ভাষায়, সংসদে তাদের অধিকারের পক্ষে কথা বলা আমরা আমাদের দায়িত্ব মনে করি। এটা কোনো ব্যক্তিবিশেষ বা সমাজের একটা অংশকে খুশি করার জন্য আমরা বলি না; এ কথাগুলো আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে বলি এবং ভবিষ্যতেও বলে যাব।

সমাবেশের সভাপতিত্ব করেন দলের মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদিন, সাবেক বিচারপতি সাঈদ শাহেদুর রহমান প্রমুখ।
 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়