Apan Desh | আপন দেশ

দেশের পথে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৩, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৩, ২ সেপ্টেম্বর ২০২৬

দেশের পথে মির্জা আব্বাস

ছবি: ভিডিও থেকে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাসকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় জানানো হয়েছে। স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে মালয়েশিয়া বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে তাকে এ বিদায় দেয়া হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানানো হয়।

এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার রাত ৯টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আরও পড়ুন <<>> আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়