Apan Desh | আপন দেশ

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৮, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:০৯, ২ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছরের সন্তানকে পিটিয়ে হত্যা করল বাবা-সৎ মা

ফাইল ছবি, আপন দেশ

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকা  ১৭ নম্বর ওয়ার্ডের তাওহিদ নামে পাঁচ বছরের এক শিশুকে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করেছে তার বাবা ও সৎ মা। 

শিশুটির বাবার নাম তাসিম। সে ১৭নং ওয়ার্ডের বাসিন্দা। নিশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (০২ সেপ্টেম্বর) পারিবারিক বিরোধের জের দীর্ঘদিন ধরেই শিশু তাওহিদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। আজও তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অবুঝ শিশুটি নির্যাতন সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ 

​স্বজনদের দাবি নিয়মিত শারীরিক নির্যাতনের ধারাবাহিকতাতেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এলাকাবাসী। সেসঙ্গে অভিযুক্ত বাবা ও সৎ মায়ের কঠোর শাস্তি দাবি জানান তারা। 

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য  টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়