ছবি : আপন দেশ
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদনগুলো নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
আরও পড়ুন: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অনুমোদন
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য এ সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































