Apan Desh | আপন দেশ

স্বাধীনতায় বিশ্বাসীরা সব আমলেই নির্যাতিত: রিজভী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৮, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৫০, ৩০ আগস্ট ২০২৬

স্বাধীনতায় বিশ্বাসীরা সব আমলেই নির্যাতিত: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: ফাইল ছবি

স্বাধীনতায় বিশ্বাসীরা সব আমলেই নির্যাতিত হন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এদিন উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।

রুহুল কবির রিজভী বলেন, যারা নাগরিক ও মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে তারা সব আমলেই নির্যাতিত হন।

তিনি বলেন, যাদের মধ্যে স্বৈরাচারী বৈশিষ্ট্য রয়েছে, তারা জনগণকে চিরস্থায়ীভাবে দমন করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

আরও পড়ুন <<>> সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা

পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটির অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে। প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আলোচনা সভায় তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার।

তিনি দাবি করেন, দায়িত্ব নেয়ার পর গত ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়