Apan Desh | আপন দেশ

ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে হৃদয়ের ইতিহাস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ২ সেপ্টেম্বর ২০২৬

ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে হৃদয়ের ইতিহাস

ছবি: সংগৃহীত

যে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন, সে মাঠেই গড়লেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অবিশ্বাস্য এক ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তাওহিদ হৃদয়।

বুধবার ( ০২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনি এ ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন।

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন হৃদয়। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি এ ডানহাতি ব্যাটসম্যান।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফকে নিয়ে যা বললেন জামাল ভূঁইয়া

ডাবল সেঞ্চুরিটা তিনি গতকালই পেয়ে গিয়েছিলেন। বুধবার ধীরে ধীরে এগোন ট্রিপল সেঞ্চুরির দিকে। চারদিনের ম্যাচের শেষদিনের দ্বিতীয় সেশনে এসে সেঞ্চুরি পেলেন।

বোস্টের বল মিড অনে ফেলে দ্রুত দৌড়ে দুই রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয় তার। ৪৫১ বল খেলে এ কীর্তি গড়েছেন হৃদয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়