Apan Desh | আপন দেশ

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণ করার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দ কৃষকরা। 

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন সার বিতরণ করা হবে না। এতে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার ও ওসি আজিম উদ্দিনসহ পুলিশ ও সোনাহাট ক‍্যাম্পের বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। খবর পেয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী অফিসার সার বিতরণের আশ্বাস দিলে সড়কের অবরোধ তুলে নেন কৃষকরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ,বিজিবি ও আনসারের উপস্থিতে সার বিতরণ শুরু করা হয়। 

আরও পড়ুন<<>>চলন্ত ট্রেনে ধর্ষণ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

মেসার্স রাকিবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী হয়রত আলী জানান, সর্বশেষ ডিও অনুযায়ী আমি ডিএপি সার ২৩৫ বস্তা, টিএসপি ৯৫ বস্তা ও এমওপি ৯০ বস্তা উত্তোলন করি। বুধবার সার বিতরণের কথা ছিল না। হঠাৎ শতাধিক কৃষক বিক্ষুব্দ আচরণ করলে প্রশাসনের সহায়তায় সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, বুধবার রাকিবুল ট্রেডার্স ডিলার পয়েন্টে সার বিতরণের দিন ধার্য ছিল না। সোনাহাট ক‍্যাম্পের মোড়ে বিসিআইসি সার ডিলার মেসার্স জনার্দন ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের কথা। কিন্তু কৃষকরা বিশৃঙ্খলা করায় প্রশাসনের উপস্থিতিতে দুই ডিলার পয়েন্টে সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। উপজেলায় কোন সারের সংকট নাই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়