Apan Desh | আপন দেশ

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘আঙুলে ঘন কুয়াশা’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:২৩, ২৬ আগস্ট ২০২৬

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘আঙুলে ঘন কুয়াশা’

ছবি: আপন দেশ

আঙুলে ঘন কুয়াশা

সবার বাগানে ফুটেছে ফুল,
আমার হৃদয়ে জমে আছে শত ভুল।
তাই তোমারেও পাইনি জীবনের অবেলায়,
শুধু গোপন চাওয়াতে পেয়েছি তোমায়,
সেই সাহসে একে একে বেঁধে চলেছি স্বপ্নের সীমান্ত।

কিন্তু যতবার জেগেছিল তোমাকে ছুঁয়ে দেখার লোভ,
ততবার হলুদ পাতার মতো ঝরে গেছি শীতের শিশিরে।
তুমিও মিলিয়ে গেছো ঘন কুয়াশায়।

কতগুলো বিষণ্ন সন্ধ্যার মুখোমুখি দাঁড়িয়ে,
তারপর শরীর মিলিয়ে গেছে রাত্রির অন্ধকারে।
জোৎস্নার আলোয় স্তব্ধ প্রকৃতির মাঝে,
বারবার তোমাকে খুঁজে ফিরে মন।
পেয়ে যাবো শুনলেই হয়তো, জোৎস্না রাতগুলো আমার হয়ে যেতো,
তারপর তোমার মুখোমুখি বসে,
অপলক চাহনিতে ফুরিয়ে যেতো আমার মধ্যরাত।
কিংবা সবুজ দুর্বার নির্জন মাঠে, তোমার নরম আঙুলে আঙুল,
শিশির মাড়িয়ে ছুটে যেতাম শান্ত নদীটির পাড়ে,
তখন হেমন্তের শীতল বাতাসে তোমার চুল
এলো হয়ে নেমে এসে মুখের উপর,
একটি প্রেমের দৃশ্যে মুগ্ধতা ছড়াতো হৃদয়ে।
জেনে রাখো, আর এভাবে তোমার স্বপ্ন এঁকে আমার যত সুখ,
আর যতবার ছুঁতে যাই, ততবার বাড়ে মনের অসুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়