ছবি : আপন দেশ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফ্যাসিস্ট সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
সোমবার (৩১ আগস্ট) শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। সেখানে তাকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছিল।
তিনি আশা করেন, বর্তমানে গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাতীয়তাবাদী সমমনা জোট পূর্বের ন্যায় বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে দেশকে সম্বৃদ্ধশালী করতে এ জোট বিএনপির পাশে থাকবে।
শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাৎ এবং গণদল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী।
আরও পড়ুন <<>> স্বাধীনতায় বিশ্বাসীরা সব আমলেই নির্যাতিত: রিজভী
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি - এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপা সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জি. আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএল সহ-সভাপতি মাহবুব আলম ও এনপিপি যুগ্ম-মহাসচিব সোহেল রানা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































