Apan Desh | আপন দেশ

ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:২৪, ৩১ আগস্ট ২০২৬

ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ

ছবি: আপন দেশ

ঢাকায় পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।

রোববার (৩০ আগস্ট) রাত তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিনি বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপি নেতা সাঈদ আল নোমান এমপি। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন<<>> রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং

সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ'র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

চার দিনের সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়