Apan Desh | আপন দেশ

সিটি নির্বাচন

সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম

সিটি নির্বাচনে লড়বেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এবার তিনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে চান। এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। তবে এবার ভিন্ন পথে হাঁটছেন। স্বতন্ত্র নয়, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, এটি তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। অতীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবার একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে চান। মানুষের কাছে নিজের পরিকল্পনা আরও শক্তভাবে তুলে ধরাই তার লক্ষ্য।

০৮:৫৯ পিএম, ৫ এপ্রিল ২০২৬ রোববার

ফ্রান্সের পৌর নির্বাচনে ৪ বাংলাদেশির জয়

ফ্রান্সের পৌর নির্বাচনে ৪ বাংলাদেশির জয়

ফ্রান্সের সাম্প্রতিক পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। এ বিজয় দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির বাড়তে থাকা অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে তাদের জয় নিশ্চিত হয়। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় আসে। নির্বাচিত চারজন হলেন—সাঁ-দেনি থেকে নাহিদুল ইসলাম, স্তা থেকে কৌশিক রাব্বানী খান, ক্রেতেই থেকে ফাহিম মোহাম্মদ এবং ইভ্রি-সুর-সেন থেকে জুবায়েদ আহমেদ।

০৩:০৩ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

০৫:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

প্রশাসনের একপেশে আচরণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত

প্রশাসনের একপেশে আচরণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই: ইসিকে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে, প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন। অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। তিনি বলেন, বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি।

০৮:২৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

রাজশাহী-সিলেট সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রাজশাহী-সিলেট সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দুই সিটির সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। সিসি ক্যামেরায় ঢাকায় বসে নির্বাচন পর্যবেক্ষণ করছেন সিইসিসহ কমিশনের সদস্যরা। ভোটারদের সুবিধার জন্য আজ এই দুই সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে এবার মেয়র পদে প্রার্থী চারজন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার (গোলাপ ফুল)।

০৯:২২ এএম, ২১ জুন ২০২৩ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement