নাহিদ ইসলাম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি বলেন, বাংলাদেশকে বহু ভাষিক, বহু সাংস্কৃতির একটা দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশে বাংলা ভাষাসহ অন্য যে সকল ভাষা রয়েছে, সে সকল ভাষা, সকলের মাতৃভাষাকে প্রতি শ্রদ্ধা দেয়া, সংরক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের সংগ্রাম, ১৯৫২ সালে সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের আজাদীর লড়াই সবকিছুই আমরা একই সুতায় গাথা মনে করি। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা, যে সকল শহীদরা ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদেরই উত্তরসূরি। সামনের দিনগুলোতে আমাদের ভাষা আন্দোলনের শহীদ, একাত্তের শহীদ ও চব্বিশের শহীদদের আত্মত্যাগ, লড়াইকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাবে।
এরআগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































