Apan Desh | আপন দেশ

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৬:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি: আপন দেশ

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন বাগেরহাট-২ ও ৪ আসনের দুই সংসদ সদস্য।

বাগেরহাট-৪(মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্বে মোরেলগঞ্জ কলেজ রোড়, মোরেলগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে এবং বাগেরহাট-২ (সদর–কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের নেতৃত্বে বাগেরহাট কোর্ট চত্বর ও জেলা ২৫০ শয্যা হাসপাতালে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কোর্ট চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। 

আরও পড়ুন<<>>রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ

পরে একই কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অনুরুপ মোরেলগঞ্জ কলেজ রোড থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। পরে একই কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলার ৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

মাসব্যাপী এ কর্মসূচির আওতায় হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা। মোরেলগঞ্জে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পৌর আমীর মো. রফিকুল ইসলাম।

সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ও শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এ পরিচ্ছন্নতা কর্মসূচি মাসব্যাপী চলবে এবং ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিস্তৃত করা হবে। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মন-মানসিকতাও ইতিবাচক থাকে। সমাজে স্বচ্ছতা ও সম্প্রীতি বজায় রাখতে সবার অংশগ্রহণ জরুরি। তিনি আরও বলেন, শুধু হাসপাতাল নয় অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও নিজ নিজ বাসাবাড়িতেও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তারা। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়