Apan Desh | আপন দেশ

হুথিদের দখলে তাইজের একাধিক জেলা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪৭, ১৭ অক্টোবর ২০২৬

হুথিদের দখলে তাইজের একাধিক জেলা

ফাইল ছবি, আপন দেশ

গুরুত্বপূর্ণ তাইজ শহরের জেবেল সবর পাহাড়ের দিকে যাওয়ার একাধিক গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

জেবেল সবর থেকে তাইজ শহর পুরোটা দেখা যায়। এ কারণে হুথিরা এটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এছাড়া পুরো তাইজ শহরকেও ঘিরে ধরছে তারা।

আলজাজিরা জানিয়েছে, যদি হুথিরা পাহাড়টি দখলে নেয় তবে তারা শহরের বেশিরভাগ রাস্তাঘাঁট এবং ইয়েমেনি বাহিনীর সেনাদের দিকে নজরদারি করতে পারবে। এরসঙ্গে পাহাড়টি দখল করলে তারা শহরটি দখলের ক্ষেত্রে সহায়তা পাবে। এজন্য শহরের ভেতর তাদের যোদ্ধাদের যেতেও হবে না।

বর্তমানে তাইজের দক্ষিণপশ্চিমাঞ্চলে সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে। সেখানে তারা হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের চেষ্টা করছে। ইয়েমেনি বাহিনী এক্ষেত্রে সৌদি বিমানবাহিনীর সহায়তা পাচ্ছে। যারা তাইজের দক্ষিণপশ্চিমাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। 

আরও পড়ুন<<>>নেহা বোরা মুক্ত, আদালতে নেয়া হচ্ছে অভিজিৎকে

এদিকে জাতিসংঘ জানিয়েছে, দুই পক্ষের এ লড়াইয়ের কারণে শহরটির মানবিক পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। সেখানে থাকা সাধারণ মানুষের কাছে খাবার ও পানি পৌঁছতে দেয়া হচ্ছে না। জাতিসংঘ সতর্কতা দিয়ে বলেছে, তাইজে অল্প পরিমাণ আটা ও ময়দা অবশিষ্ট আছে। রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে না এবং জ্বালানির দাম বেড়েই চলছে।

হুথিরা তাইজে থাকা সরকারি বাহিনীতে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণের আহবান জানিয়েছে। কিন্তু সেখানে এখনো লড়াই চলছে। শেষ পর্যন্ত যদি সরকারি বাহিনী এটির নিয়ন্ত্রণ হারায় তাহলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের জন্য এটি বড় ধাক্কা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়